বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।
সোমবার ( ১৩ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে বৈঠকের বিস্তারিত কোনো তথ্য দলীয় সূত্রে জানানো হয়নি।










