৬ আগস্টের পরিবর্তে আগামীকাল ৫ আগস্ট
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আাসিফ
মাহমুদ। আজ রোববার (৪ আগস্ট) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ‘পরিস্থিতি পর্যালোচনায়
এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫
আগস্ট করা হলো। আগামীকাল সারা দেশে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহবান জানাচ্ছি।
আজ অর্ধশতাধিক ছাত্র জনতাকে খুন করেছে পুলিশ। এর চূড়ান্ত জবাব দেয়ার সময় এসে গেছে।
আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন। এবং ছাত্র ও নাগরিক যারা পারবেন আজকে ঢাকার
উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।
চূড়ান্ত লড়াই এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের
অংশ হতে ঢাকায় চলে আসুন সকালে। যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র
জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুত্থান ঘটাবে।’










