জেলার সাদুল্লাপুরে চলন্ত ট্রাক্টর
থেকে ছিটকে পড়ে রাতুল মিয়া (২০) নামের হেলপার নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ আগস্ট)
সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর গার্লস ডিগ্রী কলেজ সংলগ্ন লিচুর চাতালের সামনে এ
দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল মিয়া ঢাকার কেরানীগঞ্জ উপজেলার
জৈন্যপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মাটিকাটা একটি ভেকু
মেশিনের চালক তন্ময় মিয়া ও রাতুল মিয়া ভাই ভাই নামের ট্রাক্টরযোগে সাদুল্লাপুর থেকে
শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথে লিচু চাতালের সামনে গাড়ি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট
হয়ে ঘটনাস্থলেই রাতুল মিয়া নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম।









