ভৌতবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক-২০২১ পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান ড. মো. জাভেদ হোসেন খান। ১২ এপ্রিল বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সম্পাদক অধ্যাপক ড. হাসিনা খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি ড. জাভেদ বিশেষ গবেষণার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি-২০১৮) স্বর্ণপদকও পান। ‘বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক ২০২১’
পাওয়ায় ড. জাভেদকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক পাচ্ছেন ড. জাভেদ
ভৌতবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক-২০২১ পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান ড. মো. জাভেদ হোসেন খান।










