নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত বেকা গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন ও বোনাসসহ পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ী বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়েছে। কারখানার শ্রমিক আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, উপদেষ্টা সামিউল হক, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন, কারখানার শ্রমিক ফরিদ, বিউটি, রেজিয়া ও ফেরদৌস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে কারখানা কর্তৃপক্ষকে শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি জানান।










