গাইবান্ধার পলাশবাড়ীতে বিজিবি
সদস্যদের বহন করা পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপ
ভ্যানের চালক মুন্না মিয়া (৩৫ ) নিহত হয়েছেন। দুর্ঘটনায় বিজিবির ৫ সদস্যসহ ৭ জন আহত
হয়েছেন।
নিহত পিকআপ ভ্যানচালক মুন্না
মিয়ার বাড়ী পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকায়। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ১১ টার
দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের পলাশবাড়ীর রাইচমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পিকআপ ভ্যানে
বিজিবির একটি দল টহলে ছিলেন। বগুড়া থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের
সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বিজিবির ৫ সদস্য ও পিকআপ ভ্যানের চালকসহ
বাসের ২ যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার
করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন পিকআপ ভ্যানচালক মুন্না
মারা যান ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বনিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।









