কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরো ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বার্তায় বলা হয়, রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।










