বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রফতানিতে জাপানের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আজ বুধবার বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি সংসদ কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

বৈঠকে স্পিকার বাংলাদেশের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের শর্তহীন বিনিয়োগের জন্য জাপান সরকারের ধন্যবাদ জানান।

এ সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-জাপানের মধ্যকার সুদৃঢ় সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের মধ্যে আন্তরিকতা ও সহানুভূতির মেলবন্ধন।

তিনি আরো বলেন, জাপান সরকার বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব, অর্থনীতিতে সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা ফিরে আসায় বাংলাদেশে জাপানের চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি পেয়েছে বলে রাষ্ট্রদূত স্পিকারকে অবহিত করেন।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া ও জাপান এ‌্যাম্বেসির দ্বিতীয় সচিব নিশি ইউকি উপস্থিত ছিলেন।