চট্টগ্রামের রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এ সময় দুজনকে আটক করা হয়।
নোয়াপাড়া ৪নং ইউনিয়নের একটি বাড়িতে বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টা পর্যন্ত এ অভিযান চলে। আটক দুজন হলেন, নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে মো. কামাল ও আরেকজন তার চাচাতো ভাই মো. সোহেল।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, অভিযানে ব্যাপক অস্ত্র-গোলাবারুদ, দা-কিরিচ, রাবার বুলেটসহ দুজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পুলিশ কাজ করবে বলে জানান তিনি।










