মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুজ্জোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. আমিনুর রহমান ১৫ মে সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ শনিবার দিন নির্ধারণ করেছিলেন।