নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সভায় বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল কাঁচাগোল্লা তৈরি করে এর সুনাম নষ্ট করছেন। কাঁচাগোল্লার মান ঠিক রাখতে বিশেষভাবে নজর রাখতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ আলী জিন্নাত, নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলামসহ হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি এবং কাঁচাগোল্লার কারিগররা উপস্থিত ছিলেন।










