চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে আহমেদ হোসেন খুনের ঘটনায় ছেলে রিয়াদ হোসেন (২৫)–কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) ভোরে বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার রাতে খুন হন আহমেদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পারিবারিক কলহের জেরে আহমেদ হোসেনের সঙ্গে ছেলে রিয়াদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রিয়াদ ছুরি দিয়ে বাবার গলার ডান পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আহমেদ হোসেনকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, পারিবারিক বিরোধের জেরে বাবাকে হত্যার পর রিয়াদ পালিয়ে বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকায় শ্বশুরবাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে সেখান থেকে সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।