ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে খুলনার বিভিন্ন উপজেলায় পল্লী বিদ্যুতের ৫০০ খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩০০ খুটি ভেঙে পড়েছে, আর ২০০ খুঁটি হেলে পড়েছে।
খুলনা পল্লী বিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলতাফ হোসেন জানান, বুধবার দিনগত রাতে ঘূর্নিঝড় আম্পানের তাণ্ডবে খুলনার ৮টি উপজেলায় বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে ৩ লাখ ১৬ হাজার গ্রাহক দুর্ভোগে পড়েন।
তিনি জানান, ৫০০ খুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় ৪০০ স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে ক্ষতি হয়েছে বেশি।
এসব ক্ষতিগ্রস্ত খুঁটি ও তার মেরামতে বিদ্যুৎ বিভাগের ৬০০ লোক মাঠে কাজ করছে বলেও জানান বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। ক্ষয়ক্ষতি নির্ধারণের পর বিদ্যুৎ সংযোগ চালু করার কাজ শুরু হয়েছে।
আম্পানের তাণ্ডবে খুলনায় বিদ্যুতের ৫০০ খুঁটি ক্ষতিগ্রস্ত
ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে খুলনার বিভিন্ন উপজেলায় পল্লী বিদ্যুতের ৫০০ খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩০০ খুটি ভেঙে পড়েছে, আর ২০০ খুঁটি হেলে পড়েছে।










