চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের মুলপাড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন মূলপাড়া গ্রামের খাজা আমাদের ছেলে ইকবাল হোসেন (২০) ও মজুমদার বাড়ির ওবায়েদুল্যার ছেলে শাহাদাত হোসেন (১৮)।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ইচুলী-গল্লাক সড়কের বদরপুরের মাথায় মুলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা খোরশেদ ও হাবীব জানান, সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুজন মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হয়। তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে শাহাদাত নামে আরোহীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইকবালকে ঢাকায় নেয়ার পথেই মারা যান।