লক্ষ্মীপুরে ৩১ ভিক্ষুক পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে। গরু লালন-পালনের জন্য আরো আড়াই হাজার টাকা করে দেয়া হয়। গতকাল লক্ষ্মীপুর শহরের সরকারি শিশু পরিবার কার্যালয়ে এ গরু ও নগদ টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মো. আবদুল আজিজ মাহাবুব।
লক্ষ্মীপুরে ৩১ জন ভিক্ষুক পেলেন গরু ও নগদ অর্থ
লক্ষ্মীপুরে ৩১ ভিক্ষুক পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে। গরু লালন-পালনের জন্য আরো আড়াই হাজার টাকা করে দেয়া হয়। গতকাল লক্ষ্মীপুর শহরের সরকারি শিশু পরিবার কার্যালয়ে এ গরু ও নগদ টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।










