যশোরে দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে আটকে ধর্ষণের অভিযোগে শাহরিয়ার সুজন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ওই শিক্ষার্থীর বাবা যশোর কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে থানায় মামলা করার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। আটক যুবক শাহরিয়ার সুজন যশোর শহরের খালধার রোড এলাকার বাসিন্দা আব্দুল মতালেবের ছেলে। যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী জানান, আসামিকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
যুবক কারাগারে
যশোরে দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে আটকে ধর্ষণের অভিযোগে শাহরিয়ার সুজন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।










