ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি খরচে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাচ্ছেন ২০০ চাকরিপ্রত্যাশী। গতকাল সকাল থেকে টিটিসি প্রাঙ্গণে বিদেশগামীদের সাক্ষাত্কার নেয়া হয়। আবেদনকারীদের মধ্যে ২০০ জনকে ইয়েস কার্ড দেয়া হয়।

টিটিসির অধ্যক্ষ রুস্তম আলী জানান, গতকাল দিনব্যাপী সাক্ষাত্কার গ্রহণের মাধ্যমে ২০০ জনকে ইয়েস কার্ড দেয়া হয়েছে। ‘ম্যাক্স ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস’ নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৪৫ দিনের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করে সরকারি খরচে সৌদি আরবে যেতে পারবেন তারা। সাক্ষাত্কার গ্রহণের সময় টিটিসির কর্মকর্তা ছাড়াও ম্যাক্স ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেসের পরিচালক মেহেদি হাসান, সহকারী পরিচালক তানিম হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।