অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে জাতীয় নাগরিক কমিটির চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। প্রতিনিধি দলে থাকবেন— আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন ও মুখ্য সংগঠক সারজিস আলম।