ভারত থেকে শেখ হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে শেখ মুজিব ও শেখ হাসিনার ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এছাড়া বুলডোজার দিয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের প্রধান ফটক ভেঙে দেয়া হয়েছে।
এর আগে ‘২৪-এর বিপ্লবী ছাত্রজনতা’ শীর্ষক একটি ব্যানার থেকে ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির ডাক দেয়া হয় চুয়াডাঙ্গায়। প্রতিবাদকারীরা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’ , ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাক ‘ এমন নানা স্লোগানে চুয়াডাঙ্গা শহর প্রকম্পিত করে তোলে ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ঠায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী ম্লোগান দিয়ে প্রথমে জেলা কালেক্টর ভবনের সামনে শেখ মুজিব ও ফজিলাতুন্নেছার ম্যুরাল গুঁড়িয়ে দেয়া হয়। এরপর চুয়াডাঙ্গা আওয়ামী লীগের জেলা কার্যালয় ভাঙচুর করে বিক্ষুদ্ধ ছাত্রজনতা।










