নাটোরে ভেজাল গুড় তৈরির অপরাধে রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট এলাকায় র্যাব-৫ নাটোর ক্যাম্পের এক অভিযানে অসাধু গুড় ব্যবসায়ীকে এ জেল-জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার। র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
নাটোরে ভেজাল গুড় ব্যবসায়ীকে জেল ও জরিমানা
নাটোরে ভেজাল গুড় তৈরির অপরাধে রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট এলাকায় র্যাব-৫ নাটোর ক্যাম্পের এক অভিযানে অসাধু গুড় ব্যবসায়ীকে এ জেল-জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।









