ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরে ডুবে সায়মা (১২) ও ইলমা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালা-ভাগ্নি। গতকাল দুপুরে উপজেলার কনিকাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সায়মা নবীনগরের কনিকাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে এবং ইলমা কসবা উপজেলার কুঠি গ্রামে ইব্রাহিম মিয়ার মেয়ে।
পুলিশ ও মৃত শিশুদের স্বজনরা জানান, ইলমা ও সায়মা বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা পুকুরে ডুবে যায়।










