চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম আলমগীর ওরফে আলম (৫৫)। তিনি পূর্ব রাউজান চৌধুরী বাড়ির আবদুর রহিমের ছেলে।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিপক্ষের গুলিতে সম্ভবত আলমগীর নিহত হয়েছেন। তবে বিস্তারিত তথ্য তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে দক্ষিণ চট্টগ্রামের রাউজান উপজেলায় এ নিয়ে অন্তত ১৭ জন হত্যার শিকার হয়েছেন, যাদের বেশির ভাগই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।










