সমালোচনার মুখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসানকে সরিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। শেষ সময়ে মেয়াদ না বাড়িয়ে অবসরোত্তর ছুটিতে যাওয়ার সুবিধার্থে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন উপসচিব মো. মাহবুব আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসানকে পিআরএলে গমনের সুবিধার্থে পুনরাদেশ না দেয়া পর্যন্ত মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলো।
প্রসঙ্গত, চাকরির বয়সসীমা শেষ হওয়ায় রোববার এ শিক্ষা ক্যাডার কর্মকর্তার পিআরএলে যাওয়ার কথা ছিল।










