অপারেশন ডেভিল হান্টে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সংগঠক ও জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাঙ্গামাটি জেলা শহরের বনরূপা কাটাপাহাড়ে নিজ বাসা থেকে পাপ্পুকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাইদুজ্জামান পাপ্পু রাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগঠক ও সভাপতি প্রার্থী ছিল।

পাপ্পু রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল জব্বার সুজন ও জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।