ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বোর্ডরুমে তালা দিয়েছেন ব্যাংকটির বিক্ষুব্ধ কর্মকর্তারা। আজ সোমবার ব্যাংকটির বোর্ড সভা হওয়ার কথা ছিল। এতে ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের থাকার কথা ছিল।

এর আগে সকাল সাড়ে ৯টায় ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন ব্যাংকটির গ্রাহকরা। এ সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

পরে দুপুর ১২টার দিকে মানববন্ধন করেন গ্রাহকরা। 'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম'র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গ্রাহকরা নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ, ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে পুনর্বহাল ও আন্দোলনকারোদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।