যশোরের দৈনিক স্ফুলিঙ্গ পত্রিকার সম্পাদক মিয়া আব্দুস সাত্তার (৮৪) মারা গিয়েছেন। গতকাল ভোরে যশোর শহরের শেখহাটির বাসায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় তিনি শয্যাশায়ী ছিলেন। গতকাল বাদ জুমা উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে ঘোপ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে যশোর প্রেস ক্লাব প্রাঙ্গণে এ প্রয়াত সম্পাদককে ফুলেল শ্রদ্ধা জানান সাংবাদিক সংগঠনগুলো।