মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) সোনাহর আলী, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. আবুল কাশেম প্রমুখ।