সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন এলাকায় স্বাধীনতা স্কয়ারে নির্মাণ করা হচ্ছে মুক্তমঞ্চ। গতকাল সকালে সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবং পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা এ মুক্তমঞ্চ নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) সৌরভ কুমার সাহাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছোটখাটো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেগুলো অডিটোরিয়ামে করা সম্ভব হয় না, ভাড়া দিয়ে অনুষ্ঠান করাও কোনো কোনো সংগঠনের পক্ষে সম্ভব হয় না। এসব কথা বিবেচনা করেই জেলা পরিষদ মুক্তমঞ্চ নির্মাণ করছে।
সিরাজগঞ্জে নির্মাণ করা হচ্ছে মুক্তমঞ্চ
সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন এলাকায় স্বাধীনতা স্কয়ারে নির্মাণ করা হচ্ছে মুক্তমঞ্চ। গতকাল সকালে সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবং পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা এ মুক্তমঞ্চ নির্মাণকাজের উদ্বোধন করেন।










