নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিশা পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গিয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর)
রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে পুলিশের ডাম্পিং এলাকায় এ
ঘটনা ঘটে। তবে বাসটিতে
কীভাবে আগুন লেগেছে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি এস এম আবুল কাশেম আজাদ বলেন, ‘রাতে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা এখনো জানতে পারিনি। তিশা
পরিবহনের ওই
বাসটি দীর্ঘদিন ধরে ডাম্পিং করা
ছিল।’
তবে পুলিশ ধারণা করছে, ডাম্পিং করা বাসটিতে জ্বলন্ত সিগারেট ফেলার কারণে আগুনের সূত্রপাত হতে
পারে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, বাসে আগুন দেয়ার বিষয়ে কিছু জানা যায়নি। তবে কে বা কারা বাসটি পুড়িয়ে দিয়েছে তা খতিয়ে
দেখা হচ্ছে।










