জানা যায়, তিনি হঠাৎ শারীরিক অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন। হৃদরোগজনিত সমস্যার সন্দেহে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকীর অধীনে পর্যবেক্ষণে আছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম দ্রুত হান্নান মোল্লাকে দেখতে যান। তিনি হাসপাতালে উপস্থিত হয়ে হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকীর কাছে তার বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য নেন। এ সময় তিনি হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন এবং রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে পটাশিয়ামের ঘাটতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এবং তিনি হৃদপিণ্ডের পর্দার প্রদাহে (ভাইরাল পেরিকার্ডাইটিস) আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে হান্নান মোল্লার অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা আরো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।