পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিক্রি ও সংরক্ষণের দায়ে নাটোরের বড়াইগ্রামের তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার এ আদেশ দেন। আদালত অমূল্য চন্দ্র সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড ও তার দুই সহযোগী আব্দুল লতিফ ও গোলাম রসুলকে তিন বছর কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন। রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়।
জানা যায়, ২০১১ সালের ৮ জুলাই ভ্রাম্যমাণ আদালত অমূল্য চন্দ্র সরকারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণে পচা ও দুর্গন্ধযুক্ত চাল জব্দ করেন।









