বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বেলা ৪টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর আগে এক বিজ্ঞপ্তি অনুযায়ী দুপুর ২টায় তার বক্তব্য দেয়ার কথা ছিল। 

আইএসপিআর বলেছে, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।