ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের কাটিয়ার বিল থেকে শিকারের সময় চোরা শিকারিদের হাত থেকে উদ্ধার হওয়া পাখি অবমুক্ত করা হয়েছে। গতকাল দুপুরে ওই ইউনিয়নের রামনগর গ্রামের মাঠে পাখিগুলো অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমড়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ঝিনাইদহ প্রেস ক্লাবের সহসভাপতি ফয়সাল আহমেদ, পরিবেশবিদ জহির রায়হান ও তপু রায়হান, বন বিভাগের ওয়াচার দিপু বিশ্বাস, ইসরাইল হোসেন প্রমুখ।