জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
তালা ভেঙে হলে প্রবেশ করেছেন । রোববার বিকাল চারটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ব্যানারে শিক্ষার্থীরা মীর মশাররফ হোসেন হলের তালা ভেঙে প্রবেশ করেন।
এর আগে, বিকেল সাড়ে তিনটায় শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে হলে প্রবেশের বিষয়ে মতবিনিময় সমাবেশ করেন। সমাবেশ
শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে যান। তারা হলের তালা
ভেঙে প্রবেশ করেন।
এ সময় শিক্ষার্থীরা জানান, ফজিলাতুন্নেছা হল, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল, প্রীতিলতা হল, সুফিয়া
কামাল ও শেখ হাসিনা হলের তালাও ভাঙা হবে।
এর আগে গতকাল শনিবার বিকেলে শিক্ষার্থীরা
২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হলগুলো খুলে দেয়ার জন্য প্রশাসনকে সময় বেঁধে দিয়েছিল। প্রশাসন
এ সময়ের মধ্যে হল না খুলে দিলে শিক্ষার্থীরা নিজেরাই হল খোলার ব্যবস্থা করবেন বলে ঘোষণা
দেয়া হয়েছিল।










