চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অপারেশনাল কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতারা। দুই সংগঠনের যৌথ বিবৃতিতে জানানো হয়, ৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রমে কর্মবিরতি পালন করা হবে।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতা মো. হুমায়ুন কবীর বলেন, ‘এনসিটি চট্টগ্রাম বন্দরের একটি কৌশলগত ও লাভজনক টার্মিনাল। এটি বিদেশী প্রতিষ্ঠানের কাছে লিজ দেয়া হলে বন্দরের রাজস্ব, কর্মসংস্থান ও জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে কর্মবিরতিতে যেতে হচ্ছে।’

দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণার কথাও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা।