সাতক্ষীরার চারটি আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত পাসপোর্টধারী যাত্রীর ১৪২ জনের মধ্যে ১১ জনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মুহাম্মদ হুসাইন সাফায়েত বলেন, ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা ১৪২ জন যাত্রীর মধ্যে যে ১১ জনের করোনা পজিটিভ এসেছে গতকাল সকালে তাদের সাতক্ষীরা মেডিকেলের আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাদের শরীরে করোনার ভারতীয় ধরন কিনা সে বিষয়ে নিশ্চিত করতে ওই ১১ জনের আলাদাভাবে নমুনা সংগ্রহ করে পাঁচদিনের মধ্যে আইইডিসিআরে পাঠানো হবে। এছাড়া বাকিদের দু-একদিনের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।