ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া বোর্ড অব ট্রাস্টিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র,আ,ম উবায়দুল মোকাদির চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়া চত্বরে প্রতিষ্ঠানটির উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উবায়দুল মোকাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়াকে একটি পরিকল্পিত ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার আশা বাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. সৈয়দ শামসুদ্দিন আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসনে, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার প্রফেসর ফাহমিদা খাতুনসহ অনেকে।









