সিলেটে প্রথমবারের মতো চালু হচ্ছে ভ্যাট বুথ। ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয়, জনসচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের সুবিধার্থে নগরীর বিভিন্ন মার্কেট ছাড়াও বিয়ানীবাজার ও দক্ষিণ সুরমা উপজেলায় দুই দিনের জন্য এ বুথ স্থাপন করা হবে।
সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সূত্রে জানা যায়, আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর নির্ধারিত স্থানে ভ্যাট বুথ সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে।
বুথ বসানো হবে শাহজালাল উপশহরের আবগারী ও ভ্যাট বিভাগ, দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জিন্দাবাজার আল হামরা শপিং সিটির নিচতলা, বন্দর বাজার করিম উল্লাহ মার্কেটের নিচতলা, উপশহরের রোজভিউ কমপ্লেক্স নিচতলা, বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজার নিচতলা এবং দক্ষিণ সুরমার বাইপাস রোডের আল নূর কমিউনিটি সেন্টারে।
এ সব বুথে ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ, দাখিলপত্র প্রদান ও মুসক ৬.৩ ইস্যুসহ সকল ধরনের আইনি সহযোগিতা প্রদান করা হবে। এমনকি এখানে যে কেউ সহজে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন।










