ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ‘সচেতন গ্রাহক ফোরাম'।

আজ সকাল ৯টার দিকে এ কর্মসূচি শুরু হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

মানববন্ধনের মাঝেই দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে গ্রাহক ফোরামের সভাপতি নুরুন নবি মানিক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়ে আসছি।

সংবাদ সম্মেলনে দেশব্যাপী আরো বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন গ্রাহক ফোরামের সভাপতি।

এসময় দিলকুশা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশ, জলকামান ও সাঁজোয়া যান মোতায়েন করে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এর পর থেকেই তোর নিয়োগের বিরোধিতা করে আন্দোলন শুরু করে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।