নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় তার করোনাভাইরাস পজেটিভ হওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।
কাউন্সিল মনোয়ারা বেগম বলেন, আমার ঈদের দিন থেকে করোনার উপসর্গ শুরু হয়েছে। কিন্তু সঙ্গে ডায়াবেটিস থাকায় আমি বুঝতে পারিনি। ঈদের দুই দিন পরে আমার অনেক খারাপ লাগলে আমি সিটি কর্পোরেশনের চিকিৎসককে ফোন দেই। তিনি এসে আমার নমুনা নিয়ে যান। নমুনা নেয়ার ৪ দিন পরে ফোন করে আমাকে করোনা পজেটিভ হওয়ার কথা জানানো হয়। তারপর থেকে আমি বাসার মধ্যেই কোয়ারেন্টিনে আছি। বাসাতেই চিকিৎসা নিচ্ছি। আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছি।
তিনি আরো বলেন, আমার বাসার অন্য সদস্যদের মধ্যে অনেকের নমুনা নেয়া হয়েছে। আর বাকিদের নমুনা দু’একদিনের মধ্যে নিয়ে যাবে।










