কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসার ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজনে করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। এ সময় সনাকের সহসভাপতি নাসরিন ইসলাম, সদস্য এম আব্বাস উদ্দিন আহম্মেদ, হাবিবুর রহমান, উই’র পরিচালক শরিফা খাতুন, সুজনের আমিনুর রহমান টুকু, সনাক সদস্য হাফিজুর রহমান, এনএম শাহজালাল প্রমুখ বক্তব্য রাখেন।