খুলনা
বিভাগে একদিনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩০ জন মারা গেছেন। সবশেষ
তথ্য অনুযায়ী বিভাগে করোনায় ১ হাজার ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় বিভাগে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৪ জনের। সবমিলিয়ে মোট শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে।
সোমবার
দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য
জানিয়েছেন।
রাশেদা
বলেন, বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা
গেছেন ১ হাজার ১১ জন। মৃত্যুর হার ১ দশমিক
৮৯ শতাংশ। আর মোট শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৬৩১। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬৩ জন। এ
নিয়ে মোট সুস্থ হলেন ৩৬ হাজার ৯৭৮ জন।
তিনি
বলেন, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি কুষ্টিয়ায়
মারা গেছেন ৯ জন। খুলনায় ৬ জন, ঝিনাইদহ ও মেহেরপুরে ৪ জন করে মারা গেছেন। বাগেরহাট ও
চুয়াডাঙ্গায় ২ জন করে এবং সাতক্ষীরা, যশোর ও নড়াইলে ১ জন করে মারা গেছেন।
বিভাগে
করোনায় মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ২৪৬, কুষ্টিয়ায় ১৯৮, যশোরে ১৩৪, চুয়াডাঙ্গায় ৮৬, ঝিনাইদহে ৮৭, বাগেরহাটে ৮১, সাতক্ষীরায় ৬৭, মেহেরপুরে ৪৬, নড়াইলে ৪১ ও মাগুরায় ২৫ জন আছেন।
শনাক্ত
বিবেচনায়ও জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। খুলনায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৪
হাজার ৯৪৩ জন। বাগেরহাটে ৩ হাজার ১৮৩, চুয়াডাঙ্গায় ৩ হাজার ১৬৭, যশোরে ১১ হাজার ৭৭৯, ঝিনাইদহে
৪ হাজার ১৩৭, কুষ্টিয়ায় ৭ হাজার ৩৫৬, মাগুরায় ১ হাজার ৫০৯, মেহেরপুরে ১ হাজার ৬৭৬, নড়াইলে ২ হাজার ৫৮১ ও সাতক্ষীরায় ৩
হাজার ৩০০ জন শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি মাসের প্রথম ২৮ দিনে ১৯ হাজার ৩৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৩৬৬ জন। এর আগের ২৮ দিনে (৪-৩১ মে) শনাক্ত হয়েছিল ২ হাজার ৮৬০ জনের। ওই সময়ে মারা যান ৬৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী ৩৬ শতাংশের বেশি এবং সমপরিমাণ মৃত্যুর ঘটনা ঘটেছে চলতি মাসে।









