বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কাউতলীর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্ত দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উদযাপন
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কাউতলীর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।










