লক্ষ্মীপুরে নিখোঁজের দুদিন পর ডোবা থেকে রহিম নামে ১০ বছরের এক শিশু ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত শিশু রহিম স্থানীয় বাসিন্দা সফিউল্লাহর ছেলে ও স্থানীয় নূরানী মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় মায়ের কাছে টাকা চেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় শিশু রহিম। তাকে না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়। গতকাল দুপুরে বাড়ির পাশের বাগানের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
লক্ষ্মীপুর মডেল থানার ওসি (তদন্ত) শিপন বড়ুয়া
জানান, নিখোঁজের দুদিন পর বাড়ির পাশে বাগানের একটি ডোবা থেকে ১০ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।










