করোনাকালে অক্সিজেন সংকট মোকাবেলায় ভারত থেকে দেশে এল ২০০ টন তরল অক্সিজেনের তৃতীয় চালান। শুক্রবার রাত সোয়া ১টার দিকে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামের ট্রেনটি ১০টি কনটেইনার নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছে। আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ তিন ধাপে এ নিয়ে ভারত থেকে ৬০০ টন তরল অক্সিজেন আমদানি করল। গতকাল সকালে ট্রেনের কনটেইনার থেকে লরিতে এ অক্সিজেন স্থানান্তর হয়।
সিরাজগঞ্জে পৌঁছল অক্সিজেনের তৃতীয় চালান
করোনাকালে অক্সিজেন সংকট মোকাবেলায় ভারত থেকে দেশে এল ২০০ টন তরল অক্সিজেনের তৃতীয় চালান। শুক্রবার রাত সোয়া ১টার দিকে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামের ট্রেনটি ১০টি কনটেইনার নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছে।










