নিরাপদ সড়কের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কালীগঞ্জ উপজেলার মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা)। এ সময় বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবা্হ উদ্দিন, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।