বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে আরো ৮টি মরদেহ। মরদেহের সবগুলো গুলিবিদ্ধ । এছাড়া গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছেন আরো ৭০ জন।

৮ মরদেহের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন,  রাকিব (২২), আবুদর রহমান, রাসেল (২৫), কালাম, রাইসুল ইসলাম তন্ময়, যমুনা ব্যাংক কর্মকর্তা মানিক মিয়া (২৬)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।