ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সংগঠন ভোরের সাথীর উদ্যোগে চাল ও দোয়া মাহফিল শেষে সুবিধাবঞ্চিত এক হাজার মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়। সংগঠনটি ২০০২ সালে নাজমুল হক প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি হাঁটাচলা ও শরীরচর্চার পাশাপাশি প্রতি বছর ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বৈশাখী ও পিঠা উৎসব, বনভোজনসহ বিভিন্ন সময়ে জাতীয় দিবসগুলোয় অংশগ্রহণ করে আসছে।