প্রস্তাবিত ২০২৬-২৭ বাজেট-পরবর্তী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সংবাদ সম্মেলন আগামীকাল অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।










