নারায়ণগঞ্জের বন্দরে একটি মাদক মামলায় ছয় মাসের সাজা হয় জাকির হোসেন ওরফে সোহেল গাজীর। কিন্তু চতুর এ আসামি মোটা অংকের টাকার বিনিময়ে জুয়েল নামের এক ব্যক্তিকে নিজের পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিন চায়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। কারাগারে আসামি পাঠানোর পর বিষয়টি জেল কর্তৃপক্ষের নজরে আসে। বুধবার গভীর রাতে প্রকৃত সাজাপ্রাপ্ত আসামি সোহেল গাজীকে গ্রেফতার করা হয়েছে।
মুক্ত থাকতে আয়নাবাজি
নারায়ণগঞ্জের বন্দরে একটি মাদক মামলায় ছয় মাসের সাজা হয় জাকির হোসেন ওরফে সোহেল গাজীর। কিন্তু চতুর এ আসামি মোটা অংকের টাকার বিনিময়ে জুয়েল নামের এক ব্যক্তিকে নিজের পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিন চায়।










